সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মুন্সীগঞ্জে প্রধান শিক্ষকদের মতবিনিময় 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মুন্সীগঞ্জে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
expand
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মুন্সীগঞ্জে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জে প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মুন্সীগঞ্জ পিটিআইয়ের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। প্রায় দুই শতাধিক প্রধান শিক্ষক এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, শিক্ষকদের পারফরম্যান্সের ভিত্তিতে পোস্টিং দেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে ৬০ শতাংশ শিক্ষার্থী রেড ক্যাটাগরিতে রয়েছে এবং বাংলা, ইংরেজি ও গণিতে গড় ফলাফল ৫০ শতাংশের আশেপাশে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে প্রয়োজন হলে খাদ্য সহায়তার ব্যবস্থা করা যেতে পারে। শিক্ষা কার্যক্রমে কোনো সমস্যা পরিলক্ষিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহামুদুর রহমান খন্দকার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X