সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি ও দখলের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বহিষ্কৃত ছাত্রদল আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

অভিযোগ উঠেছে, উজ্জল, তার ভাই চঞ্চল, ভাগিনা তালিব, রতনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি ও দোকান দখল, নারীদের উত্যক্ত করা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে হয়রানিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে আছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নারী-পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাব খাটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করছে এবং সাধারণ মানুষকে নানা উপায়ে হয়রানি করছে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি মোল্লা, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রক্সি সিকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম শাহিরাজ, পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম মল্লিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া পৌর সেক্রেটারি হেমায়েত মোল্লা, ব্যাবসায়ী আব্দুল হাই মৃধা, শহিদুল ইসলাম, আয়শা আক্তার, সাদিয়া আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ চাই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের অধিকার ক্ষুন্ন করতে না পারে। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন , দোকান দখল ও চাঁদার চাপের কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া নারীদের কয়েকজন বলেন, তারা রাস্তাঘাটে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং উত্যক্তের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X