সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

গাসিকের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
শওকত হোসেন সরকার
expand
শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

একই প্রজ্ঞাপনে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে।

তিনি বিশেষভাবে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশা নিধন কার্যক্রম শক্তিশালী করা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X