

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে এনপিবি নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় হত্যা চেষ্টার ঘটনার দায়ের করা বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মোতালিব।
ঘটনার পরপরই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রে জানা যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
