সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের ব্যারিস্টার সুমনের পর চিপ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম
এডভোকেট আমিনুল ইসলাম ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন
expand
এডভোকেট আমিনুল ইসলাম ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসন আবারও জাতীয় পর্যায়ের আলোচনায় উঠে এসেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি গুরুত্বপূর্ণ পদে এই এলাকার দুই কৃতিসন্তানের দায়িত্ব পালনের প্রেক্ষাপটেই নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি এডভোকেট আমিনুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। এই নিয়োগের মাধ্যমে তাকে অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা প্রদান করা হয়েছে।

তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর দুর্নীতির মামলায় তার পক্ষে আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে আলোচনায় উঠে এসেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই একই আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিডিউরাল (Procedural) পদে দায়িত্বে ছিলেন।

পরবর্তীতে তিনি ওই পদ থেকে অব্যাহতি নেন।সংশ্লিষ্ট মহলের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো স্পর্শকাতর ও উচ্চপ্রোফাইল প্রতিষ্ঠানে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একই সঙ্গে ঝুঁকিপূর্ণ।

সামান্য কোনো বিতর্কও এখানে বড় আলোচনার জন্ম দিতে পারে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এমন দায়িত্বে থাকলে পরবর্তীতে নানা ধরনের রাজনৈতিক ও সামাজিক বিতর্কের মুখে পড়ার আশঙ্কা থেকেই যায়।

এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবিগঞ্জ-৪ আসনের প্রতিনিধিত্বকে অনেকেই এলাকার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন। তবে একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X