

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনী ইশতার অনুযায়ী গ্রীন-ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-কে গড়ে তোলার প্রত্যয়ে নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়-এ গিয়ে সমাপ্ত হয়।
সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অংশ।
তিনি জানান, শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি তিনি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ শহর ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত হবে।
মন্তব্য করুন
