রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বান্দরবানে হাসনাত আব্দুল্লাহ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি
expand
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি

হঠাৎ সফরে বান্দরবানের লামা ও আলীকদমে গিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২২ ফেব্রুয়ারি) পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায় বিভিন্ন বাজার এলাকায় তাকে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে তিনি উপজেলার ইয়াংছা চেক পোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এর পর তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজরে ঘুরতে দেখা যায়। ব্লু জিন্স প্যান্ট, কালো জার্সি এবং মুখে মাক্স পরে তিনি ঘুরে বেড়ান। তার সাথে কয়েকজন সঙ্গী ছিলেন। আকষ্মিকভাবে কেন তার এই সংক্ষিপ্ত সফর এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।

এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন জানান, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এ সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কিছুই জানানো হয় নাই। পরে তার সফরের বিষয়ে তিনি জেনেছেন। এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আকস্মিক এই সফরে আলীকদম ও লামা উপজেলার বাসিন্ধাদের মাঝে কৌতূহলের সৃষ্টি তৈরি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X