শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
শিবচরে আওমীলীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
expand
শিবচরে আওমীলীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

দীর্ঘ দেড় বছর পর মাদারীপুরের শিবচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় নেতৃত্ব দেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আতিকুর রহমান মাদবর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরের দিকে সীমিত উপস্থিতিতে পতাকা উত্তোলন সম্পন্ন হয়। পরে এর ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X