শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৫ জন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
ক্ষতিগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশা
expand
ক্ষতিগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশা

কুষ্টিয়ার বাইপাস সড়কে গ্যাসবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সংঘর্ষের সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় দু’জন নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল ইসলাম, তার স্ত্রী শিরিন খাতুন, একই এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন এবং তাদের মেয়ের জামাই সিএনজিচালক বাঘা উপজেলা-র চকরাজাপুর গ্রামের মো. জাকারিয়া।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, গুরুতর আহত দুই নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া হাইওয়ে পুলিশ আরও তিনজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাইওয়ে পুলিশ লরি ও সিএনজি জব্দ করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X