শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ
expand
রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

যশোরের অভয়নগরে চাঁদা আদায়ের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

ঘটনার পরপরই অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্যরা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে।

পরিবারটির দাবি, একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ভয়ভীতি দেখাতে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

মিল মালিক মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই সন্ত্রাসীরা চাপ সৃষ্টি করছিল। গভীর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটলেও বাড়িতে কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব বলেন, বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বের হয়ে দেখি বাড়ির ভেতর ধোঁয়া উঠছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে বিস্ফোরণের আলামত উদ্ধার করে।

অভয়নগর থানার ইনস্পেক্টর তদন্ত জাহিদুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X