

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিগত দিনেও যেমন আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারে নাই, ইনশাল্লাহ আজকে যেমন আমরা গণতন্ত্র ও বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি, সেই গণতন্ত্রকেও কেউ কেড়ে নিতে পারবে না, কেউ নস্যাৎ করতে পারবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনির্বাচিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আজকে আমরা জাতি ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের মধ্য দিয়ে আজকে আমরা একটা মেসেজ দিতে চাই- সেই মেসেজটা হচ্ছে এটাই, আগামী দিনের বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে আমরা প্রাধান্য দিয়ে আগামী দিনে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো।
তিনি আরও বলেন, সেই ক্ষেত্রে আমরা সব দলের, সব মতের, সব ধর্মের মানুষকে আমরা সহযোগিতা চাই। আগামী দিনে আমরা পৃথিবীর মানচিত্রে এই যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি-সে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম ৫২ সালে, সেটা অনন্তকাল আমরা দাঁড়িয়ে থাকবো এবং পৃথিবীর মানচিত্রে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেকে ক্রমান্বয়ে আমরা উপনীত করবো।
পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মন্তব্য করুন
