

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়ার কালেক্টর চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ইকবাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন।
এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, র্যাব-১২, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।
মন্তব্য করুন
