

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের লালপুর উপজেলার জৌদতবকী গ্রামে অর্পিতা রানী সিঁথি (১৮) নামে এক গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিঁথি একই এলাকার জগাই কর্মকারের স্ত্রী। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। জগাই পেশায় চা দোকানি। পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন
