শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার পতাকা উত্তোলন করছেন
expand
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার পতাকা উত্তোলন করছেন

ঢাকার কেরানীগঞ্জে একটি পরিত্যক্ত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেরানীগঞ্জ মডেল থানা শাখার কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার পতাকাটি উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর তিনি দ্রুত স্থান ত্যাগ করেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চললেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X