শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ খাতে সংকট মোকাবিলায় প্রাণপণ চেষ্টা চলছে: মন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম
গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
expand
গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিগত সময়ে যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে, তার সঙ্গে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে—সব মিলিয়ে এটি আমার জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা। আমি চেষ্টা করছি কীভাবে এটি ব্যবস্থাপনা করে জনগণকে সুফল দেওয়া যায়।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দুই দিনের সরকারি সফরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে পৌঁছে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অগ্রাধিকার হলো রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং সামনে কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল মোকাবিলা করা। এটি যদিও কঠিন, তবে আমি প্রাণপণে চেষ্টা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে। এটি একটি কারিগরি বিষয়—দু-একটি ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে, তবে অধিকাংশ সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপির নেতাকর্মীরা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X