শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে লক্ষ্মীপুরে আলোচনায় রোকেয়া বেবী

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী
expand
অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এ বিজয়ের পর এখন দৃষ্টি নিবদ্ধ সংরক্ষিত নারী আসনের দিকে। দলীয় অঙ্গনে শুরু হয়েছে হিসাব-নিকাশ কারা পাচ্ছেন সংসদে প্রতিনিধিত্বের সুযোগ।

দীর্ঘদিন মাঠে সক্রিয়, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নারী নেত্রীদের নাম ঘিরে চলছে জোরালো আলোচনা। তৃণমূল থেকে কেন্দ্র সবখানেই প্রশ্ন, কার কাঁধে উঠবে সংরক্ষিত আসনের দায়িত্ব।

এ প্রেক্ষাপটে লক্ষ্মীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উচ্চারিত হচ্ছে মহিলা দলের নেত্রী অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবীর নাম। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষা ক্ষেত্রে সক্রিয় ভূমিকার কারণে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী বলেন, আমরা দীর্ঘ ১৮ বছর রাজপথে ছিলাম, দলের জন্য কাজ করেছি। হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছি। আশা করি, দলের চেয়ারম্যান আমাদের মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, ৯০-এর দশকে বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে ছিলাম। সেই থেকে দলের সঙ্গে আছি। পরে মহিলা দলের মহানগর ও কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেছি।

শিক্ষা অঙ্গনেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। তিনি বর্তমানে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষক সমাজের দাবি-দাওয়া ও শিক্ষানীতি বিষয়ক আন্দোলনে তার সম্পৃক্ততা তাকে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X