শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি: বিএনপির ২৯ জনের বিরুদ্ধে মামলা

কমলনগর-রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দলীয় নির্দেশনা অমান্যের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি করেন।

লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান-এর নির্দেশে ৮নং চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর ৮নং চর কাদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নোমান হাওলাদার (৫০), সিয়াম হাওলাদার (২৫).এবং রাহি হাওলাদার (২০) প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যবসায়ী ডা. হারুনুর রশীদকে বিভিন্নভাবে হয়রানি করেন।

এজাহারে আরো বলা হয়েছে, ফজুমিয়ারহাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একই ঘটনায় চলতি মাসের ১৬ ফেব্রুয়ারি রামগতি উপজেলায় আরও ২৬ জনের নামে একটি মামলা করা হয়। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X