

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম এসআই হাবিব। তিনি সম্প্রতি খুলনা রেঞ্জ থেকে বদলি হয়ে গাজীপুর জেলা পুলিশে যোগদান করেছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই হাবিব সশস্ত্র অবস্থায় রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন স্টেশনে প্রবেশের আগে একাধিকবার হুইসেল বাজায়। তবে তিনি সেটি শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আহত কর্মকর্তা সম্প্রতি এ জেলায় বদলি হয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সর্বশেষ শারীরিক অবস্থা জানা যায়নি।
মন্তব্য করুন
