শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
ফকিরহাট থানা
expand
ফকিরহাট থানা

বাগেরহাটের ফকিরহাটে কাভার্ডভ্যানের চাপায় হাফিজ (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত হাফিজ ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম আলীর ছেলে। তিনি ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফকিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বলেন, ইলেক্ট্রিশিয়ান হাফিজ মোটরসাইকেল যোগে ফকিরহাট থেকে বারাশিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে খুলনাগামী কাভার্ডভ্যানটি বিশ্বরোড মোড়ে হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাফিজের মৃত্যু হয়। হাফিজের মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কাটাখালি হাইওয়ে পুলিশ চাপা দেওয়া কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X