শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ‘সোর্স বাবু’ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ‘সোর্স বাবু’ গ্রেপ্তার
expand
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ‘সোর্স বাবু’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় ডিবি ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবুকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় তল্লাশী করে তার হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১টি পেন গান, ২ রাউন্ড গুলির খোসা ও ৪০পিস ইয়াবাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩ টার সময় র‍্যাব-১১ সিপিএসসি এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সজীব ভূঁইয়া ওরফে সোর্স বাবুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সজীব ভূঁইয়া ওরফে সোর্স বাবু সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার দুলাল ভূঁইয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, প্রাথমিক অনুসন্ধানে তারা জানতে পারেন দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আসামি সজীব ভূইয়া ওরফে সোর্স বাবু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ এর আশপাশের এলাকায় ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে আসছে। সোর্স বাবুর নেতৃত্বে তাদের ১০ থেকে ১২ জনের একটি সঙ্ঘবদ্ধ গ্রুপ রয়েছে। সোর্স বাবু নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দিয়ে থাকেন। কখনো পুলিশ বা র‌্যাবের সোর্স হিসেবে পরিচয় দেন। আবার কোথাও কোথাও নিজেকে ডিবি ও র‌্যাবের অফিসার হিসেবে পরিচয় দিয়ে থাকেন তিনি।

র‍্যাব-১১ আরও জানায়, সোর্স বাবু বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে র‌্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করেছে। চাঁদা না দিলে র‌্যাব অথবা পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকিও দিতেন তিনি। এছাড়াও সে বিভিন্ন র‌্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছেন বলেও বিজ্ঞাপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X