শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
expand
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী ট্রেন চলাচল হয়ে যায়। বর্তমানে তেলবাহী ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশনে এই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার সদর উপজেলার আমনুরা জংশন এলাকায় থাকা ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়।

এ ঘটনায় রহনপুর-রাজশাহী রুটে তিনটি ট্রেন আটকা পড়ে। লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ শুরু করেছে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল।

আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। এখন পর্যন্ত দুইট ওয়াগান উদ্ধার হয়েছে।

রাজশাহীগামী তিনটি ট্রেনের চলাচলের শিডিউল বিপর্যয় ঘটেছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X