রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
আদানি পাওয়ার স্টেশন-ফাইল ছবি
expand
আদানি পাওয়ার স্টেশন-ফাইল ছবি

আগামী ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সম্ভাবনা রয়েছে, যদি আদানি পাওয়ার লিমিটেডের বকেয়া অর্থ ১০ নভেম্বরের মধ্যে পরিশোধ না করা হয়।

ভারতের প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ ৩১ অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে এ তথ্য জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, বিপিডিবির ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে, যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার নিজস্ব স্বীকৃত অপরিশোধিত বিল।

আদানি পাওয়ার জানায়, যদি নির্ধারিত সময়ের মধ্যে এই বকেয়া মেটানো না হয়, তবে ১১ নভেম্বর থেকে সরবরাহ বন্ধ করা হবে।

চিঠিতে বলা হয়েছে, ধারাবাহিক যোগাযোগ ও একাধিক নোটিশের পরও (সর্বশেষ ২৭ অক্টোবর) বিপিডিবি বকেয়া পরিশোধে ব্যর্থ হয়েছে।

২০১৭ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ)-এর ১৩.২(i)(i) ও (ii) ধারার অধীনে এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার অধিকার কম্পানির রয়েছে।

আদানি পাওয়ার জানিয়েছে, সরবরাহ বন্ধ থাকলেও তারা ‘ডিপেন্ডেবল ক্যাপাসিটি’ অনুযায়ী ক্যাপাসিটি পেমেন্ট গ্রহণের অধিকার রাখে।

এর আগে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে ৪৬৪ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছিলেন।

তিনি উল্লেখ করেছিলেন, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ আংশিক অর্থ পরিশোধ করলেও এখনো বড় অঙ্ক বাকি রয়েছে।

গৌতম আদানি জানান, ২০২৫ সালের ২৩ জুন অনুষ্ঠিত বৈঠকে বিপিডিবি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া ও লেট পেমেন্ট সারচার্জ (LPS) পরিশোধ করা হবে।

কিন্তু এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি পাওয়া যায়নি। তিনি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে বকেয়া নিষ্পত্তি করতে উদ্যোগ নিন, যাতে অপারেশন ও অর্থায়ন প্রক্রিয়ায় বাড়তি চাপ না পড়ে।

বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্র জানায়, বিপিডিবি বর্তমানে ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টস (পিপিএ)-এর নির্দেশনা অনুযায়ী কাজ করছে।

এই কমিটির প্রধান বিচারপতি মইনুল ইসলাম ২ নভেম্বর একটি বৈঠকে ‘বেসিক গভর্ন্যান্স ফেইলিউর অ্যান্ড রিভিউ অব অ্যানোমালিজ ইন দ্য অ্যাপ্রুভাল প্রসেস অন আদানি’ শিরোনামের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেন।

চূড়ান্ত প্রতিবেদন আগামী জানুয়ারিতে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। কমিটি আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমও পর্যবেক্ষণ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Paraguay VS France
Scheduled
05 Jul, 03:00 AM
VS
World Cup