সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খবর টিআর্টি ওয়ার্ল্ডের।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। এ কারণে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করতে হবে।

পররাষ্ট্র দপ্তর আরও জানায়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা উচিত।

একই সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে ওয়াশিংটন। সম্ভাব্য ফ্লাইট বাতিল এবং বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাগুলো সম্ভাব্য হামলার ঝুঁকির মুখে রয়েছে।

এছাড়া, ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন কিংবা মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

এ অবস্থায় বিদেশে থাকা মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন