শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে চুক্তি এখনো ‘সম্ভব’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ এএম আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:০৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে হামলা এবং দেশটির বন্দরগুলোতে আবারও নৌ-অবরোধ আরোপ করা সত্ত্বেও যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউজের ওভাল অভিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘দুই দিন আগেই তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছিল। কিন্তু পরে তারা বলল, ‘ওহ, আমরা এই চুক্তিটি করতে পারছি না। আমাদের এটি নিয়ে আরও আলোচনা করতে হবে।’

এর আগে যুদ্ধ বিরতি ভেঙে কয়েক সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার মধ্যেই সবশেষ গতকাল ট্রাম্প ইরানের ওপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দেন।

তার দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে অর্থও নেওয়া হবে।

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে আজ ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভবত এটা পরিচালনাও করব। আমরা প্রণালির অভিভাবক হব। এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত।’

ট্রাম্প আরও বলেন, এ দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রকে ‘অনেক অর্থ’ দেওয়া উচিত। কারণ, এ নৌপথ ব্যবহারকারী দেশগুলো ধনী এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনা মূল্যে এ সেবা আশা করা উচিত নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন