বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৪:২৬ এএম
ছবি: সংগৃহীত
expand

ইরানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার পাল্টা জবাবে বুধবার (৮ জুলাই) এই হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পাল্টা জবাবে ইরানে দফায় দফায় শক্তিশালী হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। ইরানের এই আগ্রাসী আচরণ সম্পূর্ণ অযাচিত, বিপজ্জনক এবং বিদ্যমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।

আল জাজিরা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণগুলোর সুনির্দিষ্ট উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ইরানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে মওকুফের সিদ্ধান্ত বাতিল করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক লঙ্ঘনের তীব্র অভিযোগ তুলেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে গত ১৮ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ‘১০ নম্বর অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র ২০ দিনের মাথায় নিষেধাজ্ঞা পুনর্বহালের এই সিদ্ধান্ত ওয়াশিংটনের ‘অসদাচরণ’ ও ‘হীন মানসিকতা’র বহিঃপ্রকাশ। এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে মার্কিন প্রশাসনের ওপর কোনোভাবেই আস্থা রাখা যায় না।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র শুধু সরাসরিই চুক্তি লঙ্ঘন করেনি, বরং লেবাননে ইসরায়েলি সামরিক আগ্রাসনে উসকানি ও সমর্থনের মাধ্যমে পরোক্ষভাবেও এই সমঝোতা স্মারক ভঙ্গ করে চলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank