শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠক সোমবার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের প্রতিনিধিদল রোববার ইসলামাবাদে পৌঁছাতে পারেন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) পাকিস্তানের সরকারি সূত্র জানায়, গত মঙ্গলবার থেকেই উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোরদার কূটনৈতিক তৎপরতা শুরু হয়।

দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রচেষ্টা জোরদার করার সুযোগ তৈরি হয়েছে।

কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ত্রিদেশীয় সফরে বের হন এবং একই সময়ে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেন।

সৌদি আরব ও কাতারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে শাহবাজ তুরস্কে পৌঁছান। অন্যদিকে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠকে ২৪ ঘণ্টারও বেশি সময় কাটান পাকিস্তানের সেনাপ্রধান।

যদিও এসব বৈঠকের ফলাফল নিয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে নিরাপত্তা জোরদারে ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি শুরু হয়েছে। অন্যান্য প্রদেশ থেকে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের আনা হচ্ছে।

গত শনিবার প্রথম দফার বৈঠক উপলক্ষে ইসলামাবাদে ১০ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।

এদিকে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরিত হলে তিনি ইসলামাবাদ সফর করতে পারেন এবং আলোচনার বেশিরভাগ বিষয়েই অগ্রগতি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন