শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম
নিহত মামুনুর রশিদ জুয়েল (৫২)
expand
নিহত মামুনুর রশিদ জুয়েল (৫২)

পুঠিয়ায় চাঁদা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৫২) নামের এক মুদি ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উপজেলা সদরের কাউন্সিল বাজারের জুয়েলের মুদির দোকানে এ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

নিহত জুয়েল পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওর্য়াডের ইনছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জুয়েল তার ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে। গরুর গোস্ত কিনে তার দোকানে ফিরে আসে।

এ সময় একই এলাকার কামালের ছেলে মাদকাসক্ত মাইনুল (৩০) জুয়েলের দোকানে ঢুকে চাঁদা দাবি করে।

জুয়েল চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতন্ডর এক পর্যায়ে মাইনুলের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। ছুরিকাঘাতে জুয়েল মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় আশেপাশের দোকানদার ও এলাকাবাসী মাইনুকে ধরে দোকানের খুঁটিতে বেধে রাখে এবং গুরুতর জখম জুয়েলকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থা জুয়েল মারা যায়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, মাইনুলকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহত জুয়েলের লাশের ময়না তদন্তের জন্য রামের হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন