শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ আসনের বিপরীতে হাজারো মনোনয়ন, সাক্ষাৎকার নিচ্ছেন প্রধানমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পিএম
বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু
expand
বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করছেন দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্বে আছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘নারী আসন নিয়ে স্থায়ী কমিটি এবং দলের মনোনয়ন বোর্ড যোগ্যদের যথাযথ মূল্যায়ন করবে বলে প্রত্যাশা করি।’

এর আগে তিনি জানিয়েছিলেন, এবার বিএনপির ৩৬টি আসনের বিপরীতে মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের দিতে হয় ৫০ হাজার টাকা জামানত। তবে ঠিক কতজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন তা জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন