সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে আবারো হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্প: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যুদ্ধের স্থায়ী সমাধান আনতে ব্যর্থ হওয়ায় ইরানে পুনরায় বিমান হামলা শুরুর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপও বিবেচনায় রেখেছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে অবরোধ, যা তিনি রোববারই ঘোষণা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস বিবিসিকে জানায়, সব ধরনের বিকল্পই এখনো খোলা রয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘ইরানের চাঁদাবাজি বন্ধের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি বিচক্ষণতার সঙ্গে অন্যান্য সব বিকল্প বিবেচনায় রাখছেন।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী কী পদক্ষেপ নেবেন এ বিষয়ে কেউ যদি ওয়াল স্ট্রিট জার্নালকে কিছু বলে থাকেন, তা সম্পূর্ণই অনুমাননির্ভর।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন