

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরাকে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।
দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইরাকের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান দুর্ঘটনার শিকার হলে এতে থাকা ছয়জন ক্রু সদস্য নিহত হন।
পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নিহত মার্কিন সেনাদের নাম ও পরিচয়ও প্রকাশ করা হয়েছে।
তারা হলেন- জন ক্লিনার (৩৩), আলাবামা অঙ্গরাজ্যের অবার্নের বাসিন্দা; আরিয়ানা সাভিনো (৩১), ওয়াশিংটনের কোভিংটন; অ্যাশলি প্রুইট (৩৪), কেনটাকির বার্ডসটাউন; সেথ কোভাল (৩৮), ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মুরসভিল; কার্টিস অ্যাংস্ট (৩০), ওহাইওর উইলমিংটন; এবং টাইলার সিমন্স (২৮), ওহাইওর কলম্বাস এলাকার বাসিন্দা।
নিহতদের মধ্যে জন ক্লিনার, আরিয়ানা সাভিনো ও অ্যাশলি প্রুইট যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন।
অন্যদিকে সেথ কোভাল, কার্টিস অ্যাংস্ট ও টাইলার সিমন্স যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে দায়িত্ব পালন করছিলেন।
পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন রয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও জানায়, বিমানটি হারানোর ঘটনায় শত্রুপক্ষের গুলি কিংবা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
মন্তব্য করুন
