বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাক সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রদান করল সৌদি আরব

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান
expand
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে মর্যাদাপূর্ণ ‘কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস’ প্রদান করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রিয়াদে এক জমকালো অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এই পদক তুলে দেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রিয়াদ সফররত জেনারেল আসিম মুনির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাকিস্তানের সেনাপ্রধানের এই সম্মাননা প্রাপ্তিকে দুই দেশের প্রতিরক্ষা কূটনীতির এক অনন্য মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিকভাবেই সামরিক ও কৌশলগত অংশীদার হিসেবে কাজ করে আসছে। সূত্র: আল-অ্যারাবিয়া

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup