রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে সরকার বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত বেড়ে ৬০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ এএম
expand

ইয়েমেনে সরকার অনুগত বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হুথিদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। এ সংঘর্ষে নিহতদের মধ্যে বেসামরিকরাও রয়েছেন বলে জানিয়েছে দেশটি।

শনিবারের (৫ সেপ্টেম্বর) ইয়েমেনের চিকিৎসা ও সামরিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, এ দিন দেশটির দক্ষিণপশ্চিমে দু'পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়।

অপরদিকে ইরান সমর্থিত হুথি গোষ্ঠির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো জানিয়েছে, এ লড়াইয়ে ৩১ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরের এক মেডিকেল সূত্র জানিয়েছে, একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয় বেসামরিক নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) হুথিদের অবস্থানে ধারাবাহিকভাবে বিমান হামলা চালায়। এতে দু'পক্ষের সংঘাত উল্লেখযোগ্যভাবে তীব্র হয়ে ওঠে।

সূত্র: দ্য গার্ডিয়ান

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank