সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে হামলা করে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

একই সঙ্গে হামলায় তিন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে বাহিনীটি।

রোববার (১২ জুলাই) আইআরজিসির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ড্রোনের মাধ্যমে পরিচালিত ‘নির্ভুল অভিযানে’ যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে বলা হয়, হামলায় উৎক্ষেপণ ব্যবস্থা এবং এর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র পড ধ্বংস করা হয়েছে। আইআরজিসির দাবি, এসব ক্ষেপণাস্ত্র ইরানের ওপর হামলার প্রস্তুতিতে মোতায়েন ছিল।

এ ছাড়া অভিযানে তিন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এ তথ্যের পক্ষে কোনো স্বাধীন প্রমাণ উপস্থাপন করা হয়নি; অনানুষ্ঠানিক সূত্রের বরাত দেওয়া হয়েছে।

আইআরজিসির ভাষ্য, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের সময় হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের দক্ষিণ উপকূলের কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছিল।

তবে ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র বা কুয়েতের কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup