শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম আপডেট : ১২ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

রোববার (১২ জুলাই) আইআরজিসির বিবৃতিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়। তবে জাহাজটি সম্পর্কে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রণালি বন্ধ থাকবে।

আরও বলা হয়, কয়েকটি জাহাজ ‘অননুমোদিত পথ’ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে এবং পথ পরিবর্তনের জন্য দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে।

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না উল্লেখ করে নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে শক্ত হাতে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় এতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন