বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ কমান্ডারদের হত্যায়ও ইরানকে দমানো যাবে না: মোজতবা খামেনি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
expand
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, দেশটির শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বা প্রতিরোধ শক্তিকে ভেঙে ফেলা সম্ভব হবে না।

তিনি জোর দিয়ে বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ কাঠামো এখনো অটুট রয়েছে এবং এ ধরনের হামলায় তা দুর্বল হবে না।

সোমবার ভোরে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন। বার্তাটি আসে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেরি নিহত হওয়ার পর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক হামলাগুলোর প্রেক্ষাপটে এই বার্তাকে ইরানের প্রতিরোধ অবস্থানের নতুন রাজনৈতিক ও সামরিক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, নিহত কর্মকর্তা মাজিদ খাদেরি দীর্ঘ সময় ধরে অত্যন্ত নীরবে কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। নিরাপত্তা, গোয়েন্দা তৎপরতা এবং প্রতিরক্ষা কৌশলের বিভিন্ন পর্যায়ে তিনি নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

খামেনি আরও বলেন, ইসলামিক ইরানের পক্ষে দাঁড়িয়ে থাকা যোদ্ধাদের অবিচ্ছিন্ন সারি, আত্মত্যাগী সশস্ত্র বাহিনী এবং বিশ্বাসভিত্তিক প্রতিরোধ এমন এক শক্তিশালী ভিত্তি তৈরি করেছে, যা সন্ত্রাস, হত্যাকাণ্ড কিংবা অপরাধমূলক হামলা দিয়ে ধ্বংস করা যাবে না।

তার এই বক্তব্যকে ইরানের অভ্যন্তরীণ মনোবল ধরে রাখার পাশাপাশি বাইরের শক্তিগুলোর প্রতি একটি সরাসরি বার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলায় ইরানের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা ব্যক্তিত্ব নিহত হওয়ার পর এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup