সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে ইরানের ৫ শর্ত, আলোচনায় নতুন মোড়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:০৯ এএম
মোজতবা খামেনি
expand
মোজতবা খামেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধ বন্ধের পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ৫টি কঠোর শর্ত দিয়েছে ইরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে বুধবার (২৫ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

হিব্রু সংবাদমাধ্যমের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ মার্চ) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।

ইরানের উত্থাপিত ৫ শর্ত:

১. স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা: ইরানি কর্মকর্তারা সাফ জানিয়েছেন, কেবল সাময়িক বিরতি নয়, বরং যুদ্ধ যে আর নতুন করে শুরু হবে না তার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

২. হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর জন্য এমন এক নতুন ব্যবস্থা দাবি করেছে তেহরান, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

৩. মার্কিন ঘাঁটি প্রত্যাহার: মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো স্থায়ীভাবে বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে ইরান।

৪. আর্থিক ক্ষতিপূরণ: যুদ্ধের কারণে ইরানের যে বিপুল পরিমাণ অবকাঠামোগত ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে দেশটি।

৫. সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তেহরান বিরোধী অপপ্রচারে লিপ্ত সংবাদমাধ্যম ও কর্মীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। এমনকি শত্রুভাবাপন্ন ব্যক্তিদের ইরানের হাতে হস্তান্তরের দাবিও জানানো হয়েছে।

এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই তেহরানের সঙ্গে নিবিড় আলোচনায় লিপ্ত রয়েছে।

তার মতে, ‘ইরান এবার আলোচনার বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছে।’ তবে ইরানের এই পাঁচ কঠিন শর্ত ওয়াশিংটন ও তেল আবিব কতটা মেনে নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের সংশয় রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন এই ‘পাঁচ শর্ত’ আর রণক্ষেত্রের বাস্তবতার মাঝেই দুলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup