সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে হত্যার হুমকি দিল ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০২:৪৪ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
expand
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসলামিক রেভল্যুশন গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘এই শিশু হত্যাকারী অপরাধী (বেনইয়ামিন নেতানিয়াহু) যদি বেঁচে থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করব।’

আইআরজিসি আরও দাবি করেছে, সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় তাদের ৫২তম অভিযানে ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হুমকি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন