

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহরাইনে জুফায়র ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, এটি কেশমের একটি পানির প্ল্যান্টে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগে জানিয়েছিলেন, ওই হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যাহত হয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, হামলার সময় সাইরেন বেজে উঠেছে। তারা বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
একই সময়, কাতারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করা হলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তা প্রতিহত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের সশস্ত্র বাহিনী হামলা আটকাতে সক্ষম হয়েছে।
মন্তব্য করুন
