শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশসীমা বন্ধ করল ইরান-ইসরায়েল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির পরিবহনমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। ইরাকভিত্তিক সংবাদ সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলার প্রেক্ষাপটে ইরান বেসামরিক উড়োজাহাজ চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ইরানের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আকাশসীমা বন্ধের খবর নিশ্চিত করে।

অন্যদিকে ইসরায়েলও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানায়, ইরানে হামলার পর বেসামরিক ফ্লাইটের জন্য আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই হামলা পরিচালনা করেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছে বিবিসি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম নিশ্চিত করেছে, দেশটির অন্তত পাঁচটি শহরে হামলা হয়েছে। রাজধানী তেহরান ছাড়াও ইসফাহান, কোম, কারাজ ও কেরমানশাহ শহরে আঘাত হানার তথ্য জানানো হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি পদক্ষেপে মধ্যপ্রাচ্যের আকাশপথে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X