মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা বিমানবন্দরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবনে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় ভোরে এটিসি ভবনের তিন তলায় হঠাৎ করে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকলকর্মীরা।

জানা গেছে, মঙ্গলবার ১৮ আগস্ট ভোর ৪টার দিকে বিমানবন্দরে এটিসি ভবনের তিনতলায় হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

দমকল বাহিনী আসার আগে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ততক্ষণে আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে। এরপর ঘটনাস্থলে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হয়।

এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

দমকল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিয়ন আলো দিয়ে ভবন সাজানো হয়েছিল। সেগুলো থেকেই কোনোভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank