

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ হামলার শিকার হয়েছেন। এ হামলায় অল্পের অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। ।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাশ এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাঁর ওপর গুলি চালানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ফারুক আবদুল্লাহ যখন গ্রেটার কৈলাশের রয়্যাল পার্কে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তখনই তাঁর ওপর হামলার চেষ্টা করা হয়।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারী খুব কাছ থেকে গুলি করার চেষ্টা করেন। তিনি কাশ্মীরের এই প্রবীণ নেতার কয়েক কদম পেছনে দাঁড়িয়ে ছিলেন এবং তাঁর কাঁধ বরাবর হাত তুলে অস্ত্র তাক করে গুলি ছোড়েন। তবে নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) কমান্ডোরা দ্রুত ধাক্কা দিলে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তিনি।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম কমল সিং জামওয়াল। ঘটনাস্থলেই তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে জম্মুর পুরানাস মান্ডি এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। তিনি দাবি করেছেন, গত ২০ বছরে তিনি এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলেন।
এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি এটিকে তাঁর ৮৮ বছর বয়সী বাবা ও সাবেক মুখ্যমন্ত্রীর ওপর ‘হত্যাচেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমর আবদুল্লাহ বলেন, ‘আল্লাহ দয়ালু। আমার বাবা অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এখনো বিস্তারিত তথ্য পরিষ্কার নয়। তবে জানা গেছে, একজন ব্যক্তি লোড করা পিস্তল নিয়ে খুব কাছ থেকে গুলি ছোড়ার সুযোগ পেয়েছিল।’
ওমর আবদুল্লাহ আরও বলেন, ‘নিরাপত্তা দলের সদস্যরা দ্রুত তৎপর হয়ে গুলির দিক পরিবর্তন করে দেন। এর ফলে হত্যাচেষ্টা ব্যর্থ হয়। তবে এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, বিশেষ করে কীভাবে একজন ব্যক্তি এত কাছাকাছি পৌঁছে যেতে পারল, যখন একজন সাবেক মুখ্যমন্ত্রীকে জেড-প্লাস নিরাপত্তা দিচ্ছে এনএসজি।’
মন্তব্য করুন
