শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপান ও বিক্রিতে নিষেধাজ্ঞা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের অঞ্চলে রেকর্ড তাপপ্রবাহে হাসপাতালগুলোর জরুরি বিভাগ চরম চাপে পড়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ শুক্রবার ২৬ জুন থেকে প্রকাশ্যে মদ্যপান এবং অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরমের কারণে জরুরি চিকিৎসা ও উদ্ধারসেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এ কারণে পুলিশ প্রশাসন বেশ কয়েকটি বড় জনসমাগমমূলক অনুষ্ঠানও স্থগিত বা বাতিল করার নির্দেশ দিয়েছে, যাতে জরুরি সেবাগুলো আরও চাপের মুখে না পড়ে।

কর্তৃপক্ষের মতে, অ্যালকোহল গ্রহণে শরীরে পানিশূন্যতা ও হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তাই জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

এদিকে, তাপপ্রবাহের কারণে প্যারিসে নির্ধারিত কয়েকটি উন্মুক্ত সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিনও তাপমাত্রা অস্বাভাবিকভাবে উচ্চ থাকতে পারে।

সূত্র: এএফপি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup