

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসনে সহায়তার জন্য ‘প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিল’ গঠন করেছে নেপাল সরকার। এ তহবিলে বিদেশে বসবাসরত নেপালিদের পাশাপাশি বিদেশি নাগরিক, ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানও অনুদান দিতে পারবেন।
নেপালের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর দুর্গত মানুষের সহায়তা ও পুনর্বাসনে এই তহবিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। সরকারের নির্ধারিত ব্যাংক হিসাবে সরাসরি অনুদান পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ থেকেও আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নেপালের বন্যার্তদের সহায়তায় এ উদ্যোগে অংশ নিতে পারবেন। এ জন্য নেপাল সরকারের নির্ধারিত ওয়েব পোর্টালের মাধ্যমে সরাসরি তহবিলে অর্থ পাঠানো যাবে।
নেপাল অ্যাম্বাসি ঢাকার ফেসবুক পেজে বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেপাল সরকার অনুদান গ্রহণ করছে। বাংলাদেশ থেকে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিতে পারবেন।
আগ্রহীরা নেপাল সরকারের নির্ধারিত তহবিলে অনুদান দিতে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন: pmdrf.nchl.com.np


