সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দৌড়েও মিটিংয়ে ৫ মিনিট দেরি, পুরো জাতির কাছে ক্ষমা চাইলেন জাপানের প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:১৬ এএম
expand
দৌড়েও মিটিংয়ে ৫ মিনিট দেরি, পুরো জাতির কাছে ক্ষমা চাইলেন জাপানের প্রতিমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাত্র পাঁচ মিনিট দেরিতে পৌঁছেছিলেন অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী কিমি ওনোদা। এ জন্য পুরো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গেজেট এক্সপ্রেস, ইন্ডিয়া হেরাল্ড, লেটেস্টলিসহ কয়েক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি–এর সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল ওনোদার। তবে পথে একটি সড়ক দুর্ঘটনার কারণে তিনি নির্ধারিত সময়ের প্রায় ৫ মিনিট পরে সেখানে পৌঁছান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনোদা গাড়ি থেকে নেমে দ্রুত দৌড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছেন। বারবার সময়ের দিকে তাকাচ্ছিলেন তিনি। বৈঠক শুরু হয়ে যাওয়ার পর তিনি সেখানে পৌঁছান।

সাংবাদিকদের সামনে তিনি দেরি হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেরি হয়েছে, তবে এমন ঘটনা যাতে আর না ঘটে- সে বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন।

জাপানে সরকারি দায়িত্ব পালনে সময়ানুবর্তিতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাই মাত্র কয়েক মিনিট দেরি হলেও অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup