সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তেহরানের গান্ধী হাসপাতালে বিমান হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:১৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রোববার (১ মার্চ) ইরানি বার্তাসংস্থা ইসনা এই তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার সময় হাসপাতালের ছাদ ধসে পড়েছে এবং ভেতরে কিছু হুইলচেয়ার পড়ে রয়েছে। ইরানের বার্তাসংস্থা ফার্স ও মিজান হাসপাতালের ভেতরের ছবি প্রকাশ করেছে।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় নিহত হয়েছেন খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন