

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইউরোপীয় ইউনিয়নের পর এবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)–কে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইউক্রেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনের সেনাবাহিনী ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইরান।
এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের শহর ও জনপদে আঘাত হানা হাজার হাজার ‘শাহেদ’ ড্রোনের কথা কিয়েভ কখনও ভুলবে না। এসব ড্রোন ইরানে নকশা করা এবং রাশিয়া যুদ্ধে ব্যবহার করছে। রাশিয়ার আগ্রাসী যুদ্ধে ইরানের ভূমিকার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেন আগেই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং ‘আমাদের জন্য এই বিষয়টি চূড়ান্তভাবে বন্ধ।’ জেলেনস্কির ভাষায়, ‘বিশ্বের সব সন্ত্রাসী একই ধরনের আচরণ ও নিন্দার যোগ্য।’ পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান জানিয়েছে, তারাও ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করবে এবং তেহরান থেকে ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করবে।
এর আগে গত সপ্তাহে (২৯ জানুয়ারি) ইরানের রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান ইউরোপীয় সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দেয়ার হুমকি দেয় এবং ইরানে নিযুক্ত ইইউ রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানায়। এর কয়েকদিন পর চলতি সপ্তাহে একই পদক্ষেপ নেয় ইউক্রেন।
মন্তব্য করুন
