রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২ যুদ্ধজাহাজে হামলার জবাবে, ইরানের ৩ ট্যাংকারে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ এএম
২ যুদ্ধজাহাজে হামলার জবাবে, ইরানের ৩ ট্যাংকারে মার্কিন হামলা। ছবি: সংগৃহীত
expand

মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জবাবে তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে পালটা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ‘একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং গাইডেড-মিসাইলবিধ্বংসী জাহাজ সফলভাবে ইরানের একাধিক আক্রমণ এড়াতে সক্ষম হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, এর জবাবে মার্কিন বাহিনী ‘খারগ দ্বীপ উপকূলের কাছে আইআরজিসির তেলবাহী ট্যাংকার এম/টি ডাউনি এবং জাস্কের কাছে এম/টি স্টার্ক ১-কে অকেজো করে দিয়েছে। আর পারস্য উপসাগরের বাইরে এম/টি কাইলো নামের একটি খালি ক্রুড ট্যাংকারকে একাধিকবার আঘাত করে ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করা হয়েছে।

সেন্টকমের কমান্ডার এডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আইআরজিসির জন্য বার্তা পরিষ্কার, আপনারা যদি আমাদের দুটি জাহাজে হামলা চালান, তাহলে আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করে আমরা আরও বড় অর্থনৈতিক ক্ষতি সাধন করব।’

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ‘ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন তারা যে কোনো হামলার কঠোর জবাব দেবেন।’ তবে এ বিষয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, খারগ দ্বীপের কাছে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে একটি তেলবাহী ট্যাংকার। তাসনিম নিউজ এজেন্সি জানায়, জাহাজটিতে মার্কিন বাহিনীর ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সংস্থাটি নিশ্চিত করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank