

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওমান সাগর থেকে ‘ওশেন কোই’ নামে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরান। ট্যাংকারটিতে ইরানেরই তেল ছিল। তবে ইরানের তেল রপ্তানিকে বাধাগ্রস্ত করার অভিযোগে জাহাজটি জব্দ করেছে দেশটির নৌ সেনারা।
শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, বার্বাডোজের পতাকাবাহী জাহাজটি ইরানের তেল বহন করছিল।
কিন্তু ট্যাংকারটি আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের তেল রপ্তানিকে বাধাগ্রস্ত ও ক্ষতি করার চেষ্টা করছিল। তবে কীভাবে এটি ক্ষতির চেষ্টা করছিল সেটি স্পষ্ট করেনি ইরান।
এর আগে গতকাল রাতে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর একদিন পরই ইরান ট্যাংকার জব্দ করল। ওমান সাগর আরব উপসাগরকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করেছে।
উল্লেখ্য, জব্দকৃত ট্যাংকারটি গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। এটিকে ইরানি নৌ সেনারা ওমান সাগর থেকে তাদের দক্ষিণাঞ্চলীয় উপকুলের দিকে নিয়ে গেছে।
