বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত বেড়ে ৫২

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:১০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

লেবাননে দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এছাড়া ১৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন সরকার।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য প্রকাশ করেছিল, তাতে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত বলে উল্লেখ করা হয়েছিল।

লেবানন সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণের উপনগরীতে বোমাবর্ষণের কারণে ২৮ হাজার ৫০০-এর বেশি মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় কমপক্ষে ১৬৮ শিক্ষার্থী নিহত হয়। এছাড়া রাজধানী ও উত্তরাঞ্চলে পৃথক হামলায় আরও তিন শিক্ষার্থী নিহত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে এক চীনা নাগরিকও নিহত হয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন বেইত শেমেশ শহরের বাসিন্দা। সেখানে একটি বম্ব শেল্টারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

পাশাপাশি ইরাকে চারজন, সংযুক্ত আরব আমিরাতে তিনজন এবং কুয়েত ও বাহরাইনে নিহতের তথ্য মিলেছে।

সূত্র: আল-জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup