শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসায় আগ্রাসনে মদদ দেওয়া মার্কিন কমান্ডারকে সৌদির সর্বোচ্চ সম্মাননা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ইউএস সেন্ট্রাল কমান্ড (CENTCOM)–এর সাবেক কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাগুলোর একটি প্রদান করেছে সৌদি আরব।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব নিউজ জানায়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বাদশাহ সালমান বিন আবদুলআজিজ–এর নির্দেশনায় জেনারেল কুরিল্লার হাতে ‘বাদশা আব্দুলআজিজ’ পদক তুলে দেন। সৌদির সামরিক ও বেসামরিক পর্যায়ের অন্যতম সর্বোচ্চ সম্মাননা হিসেবে এই পদক বিবেচিত হয়।

২০২২ সালে সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব নেওয়ার পর কুরিল্লার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে আইএস যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক হতাহতের ঘটনাও ঘটে বলে সমালোচনা রয়েছে।

এ ছাড়া তিনি মুসলমানদের তৃতীয় পবিত্রস্থান আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের অবস্থানকে সমর্থন করেছেন বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযানে গোয়েন্দা সহায়তার বিষয়েও তার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়।

গাজায় সামরিক অভিযানের ফলে মানবিক সংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিলে, গত বছর মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে কুরিল্লা বলেন, পরিস্থিতি যাই হোক, সেখানে হামাসকে নির্মূল করাই তাদের প্রধান লক্ষ্য।

এছাড়া ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি সিরিয়ার আল-হোল শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। তিনি ওই সময় মন্তব্য করেছিলেন, এটি এটি টাইম বোমা। যদি ক্যাম্পের মানুষকে পুনর্বাসন না করা হয় তাহলে ভবিষ্যতে এখান থেকে আইএসআইএসের যোদ্ধা তৈরি হবে। এরমাধ্যমে মূলত ওই ক্যাম্পের মুসলিম শিশুদের তিনি ভবিষ্যৎ সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছিলেন।

এরআগে ২০২৫ সালে পাকিস্তানও তাকে নিশান-ই-ইমতিয়াজ (সামরিক) পুরস্কার দিয়েছিল।

সূত্র: আরব নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X